সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নেতাজির বদলে প্রসেনজিতের ছবিতে স্যালুট দিলেন ভারতের রাষ্ট্রপতি! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক |
সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করতে গিয়ে বেশ ভালোই বিতর্কে জড়িয়ে গেছে বিজেপি সরকার। নেতাজির ‘ভুল’ প্রতিকৃতি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এমন একটি টুইট করে বিতর্ক বাড়িয়েছেন সাংসদ মহুয়া। যদিও টুইট করেও পরে সেই টুইট ডিলিট করেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘রাম মন্দিরের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার পর রাষ্ট্রপতি প্রসেনজিৎ অভিনীত নেতাজির বায়োপিকের সেই নেতাজির ছবি রাষ্ট্রপতি ভবনে উন্মোচন করলেন। হে ভগবান ভারতকে বাঁচান।’

নানা ইস্যুতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির প্রতিবাদ-পাল্টা বিজেপির অভিযোগ নিয়ে সরগরম রাজনীতির ময়দান। এরই মধ্যে ফের নেতাজির ‘ভুল’ প্রতিকৃতি উন্মোচন করার বিতর্ক বেশ ভোগান্তিতে ফেলেছে বিজেপি সরকারকে। এ সমালোচনার জন্য বিব্রত রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও।

ফেসবুক ও টুইটারে president of india পেইজে গিয়ে দেখা গেল নেতাজির ছবি উন্মোচন করা ও স্যালুট দেয়ার দুটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি যে প্রসেনজিতের অভিনীত ‘গুমনামি’ সিনেমার নয় তার পক্ষে যুক্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ইন্ডিয়া টুইডের এক প্রতিবেদন অনুসারে, তৃণমূল কংগ্রেসের এই দাবিকে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর আসল ছবি থেকেই প্রতিকৃতি তৈরি করা হয়েছে বলে দাবি সরকারি তরফে।

বিজেপির বরাত দিয়ে এনডিটিভি বলছে, পদ্মশ্রী পুরস্কার পাওয়া শিল্পী পরেশ মাইতিকে নেতাজির পরিবারের পক্ষ থেকে এই ছবি সরবরাহ করা হয়েছে। সেই ছবি থেকেই এই পোট্রেট করেছেন শিল্পী। এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই।

শনিবার (২৩ জানুয়ারি) ভারতের রাষ্ট্রপতি ভাবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। নেতাজির ১২৫ তম জন্মদিন পালনের জন্য বছরব্যাপী আয়োজনের জন্য ভারতের রাষ্ট্রপতি ভবনে এই প্রতিকৃতি নির্মাণ করা হয়। যেখানে রাষ্ট্রপতি কোবিন্দ সম্মান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেতাজির বদলে প্রসেনজিতের ছবিতে স্যালুট দিলেন ভারতের রাষ্ট্রপতি! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১