র্যাব এর অভিযান ফেন্সিডিল সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।২৪ জানুয়ারি ২০২১ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক সকাল ১০.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর পোর্ট রোড ভুমি অফিসের এর সামনে পাকা রাস্তার উপরে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় এর জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৪ জানুয়ারি ২০২১ তারিখ আনুমানিক ১১.১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ সেরাজুল ইসলাম(২৯), পিতাঃ আলহাজ্ব মোঃ মোহর আলী মন্ডল, সাং- বিনোদনগর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ২৮৮ (দ্ইু শত আটাশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























