সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বধূ এলেন পালকিতে, বর ঘোড়ার পিঠে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ৩১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি :::-

এ যেন রূপকথার বিয়ের গল্প। ‘পঙ্খিরাজ’ ঘোড়ায় চড়ে স্বামী আসলেন বিয়ে করতে। আর চার বেহারার পালকি চড়ে বধূ গেলেন শ্বশুরবাড়ি।

এমন রাজসিক বিয়ের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামে।

শত বছরের হারিয়ে যাওয়া এমন ঐতিহ্য ধারণ করে বিয়ের আয়োজন দেখতে শুক্রবার শত-শত উৎসুক নারী-পুরুষের ঢল নেমেছিল চণ্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া এবং মাইজহাটি গ্রামে।

বর আশরাফুল আনোয়ার রোজেন যুক্তরাজ্যের আর্টিকেল নাইনটিন নামে মানবাধিকার সংগঠনে কর্মরত। তিনি চণ্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে সুসজ্জিত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যান একই ইউনিয়নের মাইজহাটি গ্রামে।

বধূ মাইজহাটি গ্রামের প্রফেসর ড. ফরিদ আহমেদ সোবহানীর মেয়ে ডেফোডিল ইউনিভার্সিটির ছাত্রী নাবিলা সোবহানী। তিনি শ্বশুরবাড়ি এলেন চার বেহারার পালকি চড়ে স্বামীর ঘোড়ার পেছনে পেছনে। এমন অসাধারণ দৃশ্য দেখতে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য পথ জুড়েও ছিল উৎসুক নারী-পুরুষের ঢল।

এমন বিয়ের আয়োজন সম্পর্কে জানতে চাইলে বর আশরাফুল আনোয়ার রোজেন বলেন, আগেকার দিনের বিয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং নিজের শখ থেকে বিয়ের এমন আয়োজন করেছি।বধূ নাবিলা সোবহানী জানান, ছোটবেলা থেকেই তার পালকিতে চড়ার ইচ্ছা ছিল। সেই ইচ্ছে আজ পূর্ণ হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বধূ এলেন পালকিতে, বর ঘোড়ার পিঠে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১