সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আ. লীগ মেয়র প্রার্থীর জন্য ভোট চাইতে চট্টগ্রামে একঝাঁক তারকা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এখানে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মাঠে নেমেছেন একঝাঁক জনপ্রিয় তারকা।

আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছেন তারা। আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

সে উপলক্ষে চট্টগ্রামে পৌঁছেছেন চলচ্চিত্র তারকা রিয়াজ, অরুণা বিশ্বাস, তারিন, তানভীর সুইটি, মীর সাব্বির, বিজরী, সাইমন সাদিক, মাহিয়া মাহি, অপু বিশ্বাসসহ আরও বেশ কয়েকজন। তারকারা আজ ও আগামীকাল, দুদিন নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

নায়ক সাইমন ও নায়িকা মাহি ফেসবুকে চট্টগ্রাম যাত্রার ছবি পোস্ট করেছেন। তাদের দেয়া ছবিতে দেখা গেল হেলকপ্টারে চড়ে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নকে গতিশীল রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর জন্য ভোট চাইবেন তারকারা।

জানা গেছে, আজ দুপুর ১টায় তারকারা চট্টগ্রামের নিউমার্কেট মোড়, কাজীর দেউরী হয়ে বিকেল ৩ টায় ইস্পাহানী-জিইসি মোড়, ২ নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করবেন।

পরদিন ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টায় নগরীর অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস-দেওয়ান হাট-বাদামতলী মোড় হয়ে ফকিরহাট-সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার-এয়ারপোর্টে গিয়ে শেষ হবে।

প্রসঙ্গত, এর আগে গেল জাতীয় নির্বাচনেও নানা অঙ্গনের তারকাদের আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ. লীগ মেয়র প্রার্থীর জন্য ভোট চাইতে চট্টগ্রামে একঝাঁক তারকা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১