সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশালের ১৫’শ ৫৬ অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম বরিশালের গৃহহীনদের হাতে ঘর ও জমির দলিল তুলে দিয়েছেন। আজ শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন। তার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ভ‍ূমিহীনদের হাতে জমি ও ঘরের দলিল তুলে দেয়া হয়।
বরিশাল সদর উপজেলায় ১৫৭টি ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়। আর জেলার ১০ উপজেলায় হস্তান্তর করা হয় ১ হাজার ৯টি ঘর ও জমির দলিল। বরিশাল জেলায় মোট ১ হাজার ৫৫৬টি ঘর ও জমির দলিল বিতরণ করা হবে।

বাকিগুলো ঘরের নির্মাণকাজ শেষ না হওয়ায় পরে বিতরণ করা হবে। ঘর ও জমির দলিল পেয়ে খুশি বলে জানিয়েছেন ভূমিহীনরা। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

অপরদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ভূমিহীনদের হাতে ঘর ও জমি তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা কর্মকর্তা মুনিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু উপস্থিত ছিলেন।

জমি ও ঘর পাওয়া ব্যক্তিরা তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের তিন বেলা খেতেই নানা কষ্ট করতে হয়। সেখানে কোনোভাবে‍ই জমি ও ঘরের স্বপ্ন দেখিনি। দলিল হাতে পাওয়ার পর মনে হলো ‍এটা ‍আমাদের স্বপ্ন পূরণের চেয়েও বড় কিছু।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্প-২ এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আওতায় প্রত্যেককে ২ শতাংশ জমি ও দুই কক্ষ বিশিষ্ট ২৯৪ বর্গফুটের ঘর প্রদান করা হয়। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের ১৫’শ ৫৬ অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১