সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ২৩০ পরিবারের মাঝে বসত ঘরের চাবি হস্তান্তর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ঝালকাঠিতে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৩০টি পরিবার ঘর পেয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন। এর অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের ও চাবি হস্তান্তর করা হয় ।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি খান আরিফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলার অন্য তিনটি উপজেলায়ও একই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ঘরপ্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা।এছাড়া কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলায় আরও ২৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। ঘরগুলো বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ২৩০ পরিবারের মাঝে বসত ঘরের চাবি হস্তান্তর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১