সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

কিশোরী হত্যা মামলায় ডিমলার ১ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম,আই,সুজন, জেলা ক্রাইম রিপোর্টার নীলফামারী॥নীলফামারীতে এক কিশোরীকে ধর্ষণের পরে হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন সাজা দিয়েছে বিজ্ঞ আদালত।বৃহস্পতিবার(২১ জানুয়ারী) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে ওই সাজা প্রদান করা হয়।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মাহাবুবুর রহমান এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান ঘাটেরপার গ্রামের মকবুল হোসেন(৪০)কে মৃত্যুদন্ড ও একই গ্রামের হালিমুর রহমান(৩০)কে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন ।এই মামলার অপর চার আসামীকে অব্যাহতি(খালাস)দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৯ আগস্ট রাতে বাড়ি থেকে নিখোঁজ হন জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান সাইফুন গ্রামের আব্দুল গণির মেয়ে মৌসুমী আক্তার(১৪)।পরেরদিন সকালে বাড়ির কাছে তিস্তা নদীর ধারে থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর অজ্ঞাতনামা আসামী করে ডিমলা থানায় মামলা দায়ের করেন মৌসুমীর বাবা আব্দুল গণি। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ২১ আগস্ট মৌসুমিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেশী ইয়াসিন আলীর ছেলে মকবুল হোসেন ও হালিমুর রহমান সহ ছয় জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিপি আল মাসুদ আলাল বলেন,দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক তাদের এই সাজা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোরী হত্যা মামলায় ডিমলার ১ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১