সংবাদ শিরোনাম ::
হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ১২ নারী-পুরুষকে আটক। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ২০৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: সিলেট শহরের একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ১২ নারী-পুরুষকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। গতকাল বুধবার (২০ জানুয়ারি) রাতে হোটেল সোনালী থেকে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় হোটেল সোনালীতে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


























