সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

স্ত্রীকে মারধর করায় স্থানীয়রা পুলিশে দিল স্বামীকে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঘরের ভেতরে স্ত্রীকে মারধর করায় ফেরদৌস মিয়া (৩২) নামে এক যুবককে স্থানীয়রা আটকে থানায় খবর দিলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে তাকে আটক করে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পরে নির্যাতনের শিকার নারীকে হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, ফরিদপুর গ্রামের আকলিমাকে গত কয়েক বছর আগে বিয়ে করেন আটপাড়া উপজেলার সুনুই ইউনিয়নের পিয়াজকান্দি গ্রামের হাদিস মুন্সির ছেলে ফেরদৌস মিয়া। এরপর তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্ম নেয়। এদিকে সংসার চালাতে আকলিমা সাভারের অফিস ডিজাইনার ফ্যাশন লিমিটেড নামে একটি গার্মেন্টসে চাকরি করে। কিন্তু স্বামী বসে বসে খায় কোনো কাজকর্ম করে না। প্রতি মাসে আকলিমা বেতনের টাকা তুলে স্বামীর হাতে দিয়ে দেয়। এমনকি অফিসে প্রতিদিন হেঁটে যাওয়া আসা করে।

তিনি আরো জানান, এদিকে টাকার জন্য এবং স্ত্রী নাইট ডিউটি করায় তাকে গত কয়েকদিন ধরে বেধড়ক মারধর করে ঘরের দরজা বন্ধ করে রাখে তার স্বামী। এ ঘটনা দেখে স্বামীর বড় ভাই হাতে ৫০০ দিয়ে আকলিমাকে বুধবার সন্ধ্যায় বাবার বাড়ি পালিয়ে যেতে বলে। আকলিমা সন্তানদের নিয়ে রাতেই নেত্রকোনায় বাবার বাড়ি চলে যায় স্বামী ফেরদৌসও পিছন পিছন আসে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শ্বশুর বাড়ি এসেও ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর করার সময় এলাকাবাসী ঘেরাও দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আটক ফেরদৌসকে থানায় নিয়ে আসে। এদিকে চিকিৎসার জন্য আকলিমাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যপারে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, আসামি আটক আছে। অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে মারধর করায় স্থানীয়রা পুলিশে দিল স্বামীকে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১