সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে সড়ক দুর্ঘটনায় বিচারকসহ আহত ৬। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের গৌরনদীতে প্রাইভেটকার ও পিকআপের মধ্যে সংঘর্ষে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকসহ ৬জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এইচএম মাহমুদুর রহমান, তার স্ত্রী ঝর্না সুলতানা, আত্মীয় হাসনা ইকবাল, ইসরাত হোসেন পুন্নী, পিকআপ চালক মো. রনি এবং ভ্যানচালক মো. লিটন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট মো. মাহাবুব ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহমুদুর রহমান ও তার পরিবারের ৩ সদস্য একটি প্রাইভেটকারযোগে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বিকাল ৪টার দিকে গৌরনদীর ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা পিকআপের সঙ্গে ওই প্রাইভেটকারের সংঘর্ষ হয়।

পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের যাত্রী বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এইচএম মাহমুদুর রহমান, তার স্ত্রী ঝর্না সুলতানা, শ্যালিকা হাসনা ইকবাল, ইসরাত হোসেন পুন্নী, পিকআপচালক মো. রনি, ভ্যানচালক মো. লিটন আহত হন। আহত ওই ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ও প্রাইভেটকারটি জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সড়ক দুর্ঘটনায় বিচারকসহ আহত ৬। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১