সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

নরসিংদীতে গৃহহীন পরিবারের মাঝে হাস্তান্তরের অপেক্ষায় ২২১ টি ঘর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নরসিংদীতে ২২১ টি গৃহহীন পরিবার পাচ্ছেন জমিসহ টিনসেট পাকা ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তত্ববধানে পরিচালিত ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসন এর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ঘরগুলো হস্তান্তরের অপেক্ষায়।
জেলার ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিকল্পে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর দিক নির্দেশনায় এই জেলায় গৃহ নির্মাণের কাজ দ্রুততার সাথে শুরু হয়। নরসিংদী জেলায় প্রথম পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ২২১ টি গৃহ নির্মানের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তন্মধ্যে নরসিংদী সদর উপজেলায় ০৪ টি, পলাশ উপজেলায় ২৫ টি, শিবপুর উপজেলায় ৪২ টি, মনোহরদী উপজেলায় ৪৫ টি, বেলাব উপজেলায় ৭০ টি এবং রায়পুরা উপজেলায় ৩৫ টি গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মানে কাজ সম্পন্ন হয়েছে। উক্ত ২২১ টি গৃহহীন পরিবারকে গৃহপ্রধানের পাশাপাশি প্রত্যককে ০২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এ উদ্দেশ্যে প্রতি পরিবারের স্বামী এবং স্ত্রী এর নামে কবুলিয়ত সম্পন্নপূর্বক নামজারীর কার্যক্রমও সমাপ্ত হয়েছে। জেলা প্রশাসক প্রকল্পের কাজ যথাযথ ভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে গৃহ নির্মান কাজ পরিদর্শন করে কাজের মান নিশ্চিত করেন। আগামী ২৩ জানুয়ারী ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমগ্র বাংলাদেশের ন্যায় নরসিংদী জেলায়ও ২২১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ প্রদানের সনদপত্র, কবুলিয়ত এবং নামজারী খতিয়ান হস্তান্তর করবেন।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ প্রদানের পাশাপাশি নরসিংদী জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে নির্মিত গৃহে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও এসকল গৃহহীন পরিবারের জীবনমান সমৃদ্ধি করার জন্যে আশ্রয়ণ প্রকল্পের নিকটতম দূরত্বে শিশুপার্ক, বিদ্যালয় ও মসজিদ স্থাপনের পরিকল্পনা রয়েছে। ছিন্নমূল এসব পরিবারের অর্থনৈতিক উন্নয়ন বেগবান করতে এসকল পরিবারের মাঝে সহজ স্বর্তে ঋণ বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে গৃহহীন পরিবারের মাঝে হাস্তান্তরের অপেক্ষায় ২২১ টি ঘর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১