জমির বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: ক্সবাজার সদরের ঈদগাঁওয়ে জমির বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় ঘটে।
নিহতরা হচ্ছেন- ইসলামাবাদ উত্তর লরাবাগ চরপাড়া এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) এবং তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)।
স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন সাংবাদিকদের জানান, জমি নিয়ে বিরোধে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) দায়ের কোপে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবদুল হালিম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা করতে সক্ষম হলেও আবুল কালাম পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।’


























