সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় ৪ ইটভাটা মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন-স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ইটের মাপে কারচুপি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪টি ইটভাটা মালিকের কাছ থেকে আদায় করা হয় ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা। বুধবার (২০শে জানুয়ারি) সকাল থেকে জেলার একাধিক ইটভাটায় ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনায় এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সার্বিক তত্ত্বাবধানে বুধবার দিনভর চুয়াডাঙ্গা সদর উপজেলার একাধিক স্থান এবং আলমডাঙ্গা উপজেলার নীলমণিগঞ্জ, মুন্সিগঞ্জ ও পারদুর্গাপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নির্ধারিত মাপের তুলনায় ছোট মাপের ইট তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স এম এ এম ব্রিকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৮ ধারায় ৭০ হাজার টাকা, মেসার্স টি এন ব্রিক্সকে ৩০ হাজার টাকা, মেসার্স এম এস ব্রিক্সকে ৪০ হাজার টাকা এবং মেসার্স এ ডি ব্রিক্সকে একই আইনের ৪৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আশপাশে উপস্থিত হওয়া জনসাধারণকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সজল আহমেদকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ৪ ইটভাটা মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১