সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

কোটি টাকার দুর্নীতি: স্ত্রীসহ ওসি হরেন্দ্রনাথের বিরুদ্ধে দুদকের মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ২১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মেহেরপুরের গাংনী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ও তাঁর স্ত্রী কৃষ্ণা রানী অধিকারীর বিরুদ্ধে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলা দুটি করেন।

একটি মামলার আসামি হলেন গাংনী থানার সাবেক ওসি হরেন্দ্রনাথ সরকার (৫৩)। আরেকটি মামলার আসামি হলেন ওসির স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী। তাঁদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি বাশীরামপুর গ্রামে। হরেন্দ্রনাথ সরকার বর্তমানে রাঙামাটি পিএসটিএসের পরিদর্শক।

মামলার এজাহারে বলা হয়, ওসি হরেন্দ্রনাথ সরকার অবৈধভাবে ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা আয় করেছেন। এই টাকার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। একইভাবে তাঁর স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার ৭০৪ টাকার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং ২০১২ সালের ৪(২) ও ৪(৩) এর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা দুটি রুজু হয়।

মামলার বাদী কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন সাংবাদিকদের বলেন, আইন মোতাবেক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোটি টাকার দুর্নীতি: স্ত্রীসহ ওসি হরেন্দ্রনাথের বিরুদ্ধে দুদকের মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১