সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: শরীয়তপুরের উত্তর ডামুড্যা থেকে মোটরসাইকেল চুরির মামলায় নাঈম হাওলাদার (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বরিশালে গৌরনদী থানা পুলিশ। গতকাল রোরবার (১৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নাঈম হালাদার শরীয়তপুরের উত্তর ডামুড্যা এলাকার আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।

গ্রেপ্তারের সময় নাঈম হাওলাদার ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে নিজেকে পুলিশের কাছে পরিচয় দেন।

গৌরনদী থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. আফজাল হোসেন জানান, মোটরসাইকেল চুরির মামলায় উত্তর ডামুড্যা থেকে রোরবার রাতে নাঈম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রাতে তাকে গৌরনদী থানায় নিয়ে আসা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, ২০২০ সালের ৬ মার্চ রাতে পুলিশের সদস্যরা গৌরনদী কলেজের সামনে তল্লাশি চৌকি বসান। এ সময় তারা গৌরনদীর গোবর্ধন এলকার সাকিবুর রহমান সরদারকে (২১) মোটরসাইকেলসহ থানায় নিয়ে যান। মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সাকিবুর রহমান জানান কিছুদিন আগে গোবর্ধন এলাকার রুম্মান সরদার নামে এক যুবক ১৫০ সিসির দুইটি পালসার মোটরসাইকেল বিক্রির কথা বলেন। পরে রুম্মান সরদারের মাধ্যমে তিনি ৫৫ হাজার টাকায় একটি মোটরসাইকেল ক্রয় করেন। আরেকটি মোটরসাইকেল তার বন্ধু শফিকুল ইসলাম ক্রয় করেন। এ ঘটনায় পরদিন ৭ মার্চ পুলিশ বাদী হয়ে সাকিবুর রহমান, শফিকুল ইসলাম ও রুম্মান সরদারকে আসামি করে থানায় মামলা করেন। পরে সাকিবুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় রুম্মান সরদারকে। রুম্মান সরদার পুলিশের কাছে শরীয়তপুরের উত্তর ডামুড্যা এলাকার কাওছার হোসেন নামে এক যুবকের কথা বলেন। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হন কাওছার হোসেন।

পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, কাওছার হোসেন মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কাওছার হোসেন পুলিশকে বলেছেন চুরির মূল পরিকল্পনাকারী তার বন্ধু দারুল আমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হালাদার। তার দেয়া তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যায় উত্তর ডামুড্যা থেকে নাঈম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাঈম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে রাম সাধুর মেলা থেকে প্রায় এক বছর আগে কাওছারের সহায়তায় মোটরসাইকেল দুটি চুরি করেছিলেন। চুরির মাসখানেক পর রুম্মান সরদারের মাধ্যমে তিনি মোটরসাইকেল দুটি বিক্রি করেনে।

মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, আজ সোমবার নাঈম হালাদারকে আদালতে সোপর্দ করা হবে। ওই দুটি ছাড়াও আরও মোটরসাইকেল চুরির ঘটনায় নাঈম হালাদার জড়িত রয়েছেন কি-না বা তার নেতৃত্বে কোন চোর চক্র রয়েছে কি-না জানতে করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১