সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বসুরহাটের নির্বাচন আওয়ামী ভণ্ডামির নতুন মডেল: রিজভী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচন আওয়ামী ভণ্ডামির নতুন মডেল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি আরও বলেন, বেহুদা কমিশনের লেটেস্ট আবিষ্কার ’বসুরহাট মডেল’। বসুরহাট পৌর নির্বাচন আওয়ামী ভণ্ডামির নতুন মডেল।

ওবায়দুল কাদের সাহেব এবং প্রধানমন্ত্রীর ‘বসুরহাট মডেল’ এর মর্মার্থ হলো ‘সবই আমরা আমরা’।
রিজভী আরও বলেন, বসুরহাট মডেলে তারা নিজেরাই নিজেদের প্রশংসায় ভাসিয়ে দেবে আবার নিজেরাই নিজেদের বিরোধিতায় মেতে উঠবে। এমন বিরোধিতা যাতে একদিকে গণমাধ্যমকে ব্যস্ত রাখা যায়। অপরদিকে, নির্বাচন নামের প্রহসনকে আলোচনায় রাখা যায়।

এটাই হলো ‘বসুরহাট’ মডেল। এ মডেলে, সব প্রশংসা প্রধানমন্ত্রীর জন্য। আর সমালোচনা সব আওয়ামী লীগের অন্য সব নেতাদের। আওয়ামী লীগের সব কাজই প্রকৃতপক্ষে এক ছলনা ছাড়া কিছুই নয়।

‘সিরাজগঞ্জে নির্বাচিত কাউন্সিলর হত্যা বিচ্ছিন্ন ঘটনা’ ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, নিহত নির্বাচিত কাউন্সিলর যেহেতু বিএনপির নেতা, তাই তার কাছে হয়ে গেলো বিচ্ছিন্ন ঘটনা। শুধু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কতটা নৃশংস হতে পারে এটা তার জলন্ত প্রমাণ।

‘পৌরসভা নির্বাচনে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন’। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীরের এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, সরকারের কাছে আত্মা বিক্রি করলেই এমন নগদ মিথ্যা বলা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বসুরহাটের নির্বাচন আওয়ামী ভণ্ডামির নতুন মডেল: রিজভী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১