সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

দেশে ৪ দিন বৃষ্টির আশঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দেশে বেড়েছে শীতের প্রকোপ। শ্রীমঙ্গল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার ও ময়মনসিংহ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। এদিকে শীতের মধ্যেই দেশে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়। তবে এই বৃষ্টি বলয়ে সারাদেশে বৃষ্টিপাত হবে না বলেও জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, রোববার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬, ময়মনসিংহে ১১ দশমিক ৫, চট্টগ্রামে ১৪, সিলেটে ১২, রাজশাহীতে ১০ দশমিক ৬, রংপুরে ১১, খুলনায় ১২ দশমিক ৬ এবং বরিশালে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, সোমবার (১৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে পারে। কারণ কুয়াশা আছে, সূর্যের দেখা মিলছে না, এ জন্য শীতের অনুভূতি থাকবে। আর মঙ্গলবার অথবা বুধবার থেকে শৈত্যপ্রবাহ কাটতে শুরু করবে। জানুয়ারি মাসের পুরোটাই শীতকাল। তাই এই মাসে শৈত্যপ্রবাহ থাকুক আর নাই থাকুক শীত থাকবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলমান শৈত্যপ্রবাহ চলতি মাসের বাকি সময়-জুড়ে অব্যাহত থাকতে পারে। মাঝে ১৮ ও ১৯ জানুয়ারি বাতাসে জলীয় বাষ্প ও আকাশে মেঘ বেড়ে যেতে পারে। ফলে দেশের বিভিন্ন স্থানে কুয়াশা ও হালকা বৃষ্টি হতে পারে, তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। এরপর তাপমাত্রা আবারও কমতে থাকবে।
এদিকে গুগল ওয়েদারে ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক এলাকায় বেশি সক্রিয় থাকবে বৃষ্টিপাতের মেঘ। এছাড়া ময়মনসিংহ বিভাগের পূর্ব অংশ, রংপুর বিভাগ, পঞ্চগড়, কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।
সে সময় ঢাকা বিভাগে গড়ে ০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল বিভাগে ৫ থেকে ২৫, চট্টগ্রাম বিভাগে ১০ থেকে ৩০, সিলেট বিভাগে ৮ থেকে ২৫, রংপুর বিভাগে ০ থেকে ১৫, রাজশাহী বিভাগে ০ থেকে ১, ময়মনসিংহ বিভাগে ১ থেকে ৮ ও খুলনা বিভাগে ১ থেকে ১৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে ৪ দিন বৃষ্টির আশঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১