সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

জেল খাটার পরেও এমবিবিএস ডাক্তার পরিচয়ে প্রতারণা: অত:পর ধরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: চট্টগ্রামের রাউজানে এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার নোয়াপাড়া পথের হাটস্থ স্কুল মার্কেটের চেম্বার থেকে তাকে আটক করা হয়। এর আগে উপজেলা প্রশাসন তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছিল।

ভুয়া চিকিসক জাহাঙ্গীর রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেম ওরফে মেরুর ছেলে। জাহাঙ্গীরের চেম্বারের সামনে ও ভেতরে এমবিবিএস, পিজিটি এবং শিশু ও মেডিসিন সার্জারি, জেনারেল ফিজিসিয়ান সাইনবোর্ড টাঙানো ছিলো। এ সময় পুলিশ প্যাড ও ভিজিটিং কার্ডসহ তাকে আটক করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে উপজেলা প্রশাসন তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছিল। জেল থেকে বের হয়ে আবারও চিকিৎসা শুরু করেন জাহাঙ্গীর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া এলাকার জাহানারা বেগম সাংবাদিকদের বলেন, ‘জাহাঙ্গীর আলম এমবিবিএস চিকিৎসক পরিচয় দেওয়ায় আমি তার কাছে চিকিৎসা করাতে যাই। তিনি ফি নেন চারশ টাকা। আগেও অনেকবার তার কাছে চিকিৎসার জন্য গিয়েছি। আজ সোমবার তিনি আবারও আসতে বলেছিলেন।’

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া) আনোয়ার হোসেন শামীম সাংবাদিকদের বলেন, ‘এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেল খাটার পরেও এমবিবিএস ডাক্তার পরিচয়ে প্রতারণা: অত:পর ধরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১