সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

একাউন্টে আসা বিপুল টাকা ফেরত দিলেন মসজিদের ইমাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নেত্রকোনার হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলায় কৃষি ব্যাংকে পৌনে ছয় লাখ টাকা ফেরত দিলেন এক মসজিদের ইমাম। নিজের একাউন্টে জমা হওয়া টাকা নিজের নয় দাবী করে তিনি ব্যাংকে ফেরত দিয়েছেন বলে জানান ইমাম হোসাইন আহমেদ।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৭ জানুয়ারি) জেলার খালিয়াজুরী উপজেলার কৃষি ব্যাংক খালিয়াজুরী শাখায়।
টাকা ফেরত দেওয়া হোসাইন আহমেদ পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচর বাজার জামে মসজিদে ইমামতি করেন। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

হোসাইন আহমদ বলেন, ‘আমার একাউন্টে থাকার কথা ১০ হাজার টাকা। ভুল করে আসা ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা আমার নয়। যে কারণে আমি টাকাটা ব্যাংকে ফেরত দিয়েছি। অন্যের টাকা আমি নিতে পারি না। তাই ফেরত দেয়া।’
ব্যাংকটির ব্যবস্থাপক তাপস মঞ্জুসা দেব রায় জানান, ব্যাংকে হোসাইন আহমেদের নামে ২৮৩৮ নম্বর সঞ্চয়ী হিসাব রয়েছে। এই হিসাব থেকে ২০১৮ সালে সর্বশেষ টাকা উত্তোলন করা হয়েছিল। গতকাল রোববার গ্রাহক হোসাইন আহমেদ টাকা তুলতে ব্যাংকে এসে হিসাবে কত টাকা আছে জানতে চান। এসময় দায়িত্বরত কর্মকর্তা হিসাব দেখে জানান একাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা রয়েছে। পরে গ্রাহক হোসাইন আহমেদ জানান তার হিসাবে মাত্র ১০ হাজার টাকা থাকার কথা। এতো টাকা তার নয়। পরে ব্যাংকের কর্মকর্তারা ভাল করে চেক করে দেখেন একাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকাই রয়েছে।
এ অবস্থায় গ্রাহক হোসাইন আহমেদ তার হিসাব থেকে ১০ হাজার টাকার বেশি টাকা নিতে অস্বীকার করেন। এরপর তিনি তার হিসাব থেকে ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা উত্তোলন করে ব্যাংকে ফেরত দেন বলে জানান এই ব্যাংক কর্মকর্তা।
তিনি আরও জানান, ব্যাংকে ডিজিটাল একাউন্ট করার সময় হয়তো বা সংখ্যায় ভুল করে এই হিসাবে চলে আসতে পারে। আমরা অনেক খোঁজাখুঁজি করে সঠিক মালিক না পেয়ে ব্যাংকের নিয়মানুযায়ী ওই টাকাটা অতিরিক্ত হিসাবে রেখেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একাউন্টে আসা বিপুল টাকা ফেরত দিলেন মসজিদের ইমাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১