সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

উথলী রেলস্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু: আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-

জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের অদূরে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী সাগর দাঁড়ী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৬ জানুয়ারী ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রেলস্টেশনের অদূরে অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লেগে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রোমেলা বেগম (৭০) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বড় শলুয়া গ্রামের ছবদুল হোসেনের স্ত্রী।

জানা গেছে, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে ক্লাব পাড়ায় বোনের ছেলে ষ্টোক করে রফিকুল ইসলাম (জখমের) মৃত্যুর সংবাদ শুনে গত (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে সেনেরহুদা গ্রামে আসে রোমেলা বেগম। আজ শনিবার (১৭ জানুয়ারি)সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে উথলী হাইস্কুলের সামনে অরক্ষিত রেলগেটে পার হতে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ী এক্সপ্রেস উথলী অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মাথায় মারাত্মক ভাবে আঘাত পেয়ে বৃদ্ধা মহিলা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত রোমেলা বয়স বেশি হওয়ায় কানে কম শুনতেন বলেও জানা গেছে। নিহতের মরাদেহ আত্নীয়রা উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।তবে রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছায়নি। ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উথলী স্টেশনমাষ্টার ইস্রাফিল সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উথলী রেলস্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু: আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১