সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতার এ কী কাণ্ড: টাকা ভাংতি না পেয়ে ভাঙলেন দোকান! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ৫ টি ‘বেনসন’ সিগারেট কিনে ৫০০ টাকার নোট ভাংতি না পাওয়ায় দোকানের ভেতরে ঢুকে দোকানিকে মারধরের ঘটনা ঘটেছে চট্টগ্রামের জামালখান এলাকায়। অভিযুক্ত শিবু দাশগুপ্তকে শনিবার (১৬ জানুয়ারি) ভোরে নগরীর জামালখান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ভাঙচুরের ঘটনায় আজাদ স্টোরের মালিক মো. আজাদ একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, শিবু দাশের ‘গ্যাং’র একজন লোক ৫০০ টাকা দিয়ে ৫ টি ‘বেনসন’ সিগারেট কিনতে যান। ব্যবসায়ী ভাংতি নেই জানিয়ে তাকে ফিরিয়ে দেন। পরে একইদিন বিকেল তিনটায় শিবু ওই দোকানে ভাংতি না দেওয়ার কারণ জানতে চান এবং মারধর করেন। এসময় দোকানের সামনের কাঁচের বক্সও ভেঙে ফেলেন তিনি।

দোকানি অভিযোগ করেন, এসময় শিবু তার দোকান থেকে নগদ ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যান। দোকানে ভাঙচুরের কারণে ৭০ হাজার টাকার ক্ষতিও হয় বলে অভিযোগ করেন তিনি।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ দেখে নিশ্চিত হয়ে শিবুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিবুকে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রলীগ নেতার এ কী কাণ্ড: টাকা ভাংতি না পেয়ে ভাঙলেন দোকান! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১