সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাইডেনের শপথ, অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থা ওয়াশিংটনে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দেড়শ’ বছরে ইতিহাসে এবারই প্রথম, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট। এমনকি জো বাইডেনের অভিষেকের আগেই ওয়াশিংটন ছেড়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের। যে কোনো সহিংসতা মোকাবিলায় সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। কল ট্র্যাকিংয়ের পাশাপাশি উসকানি বন্ধে ফেসবুক কর্তৃপক্ষও সতর্ক।

আর মাত্র ৪ দিন পরই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিতে যাচ্ছেন জো বাইডেন। দেশটিতে নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া, বাইডেনের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে বাতিল করা হয়েছে রোববারের শপথ অনুষ্ঠানের মহড়া। সাধারণ মানুষকে অনুষ্ঠানস্থলে না আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়াশিংটনের ডিসি, মুরিয়েল বাউসার জানান, ‘ঘরে বসেই ওই দিন সবাই আয়োজন উপভোগ করুন। আমরা কোনো সমাবেশ হতে দেব না। এমনকি কোনো সহিংসতাও সহ্য করা হবে না।’

পেন্টাগন জানিয়েছে, শপথের দিন অন্তত ২৫ হাজার ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন থাকবে ঘটনাস্থলজুড়ে। সম্ভাব্য সহিংসতাকারীরা যাতে ওয়াশিংটন ডিসিতে আসতে না পারে সে জন্য তাদের ফোন নজরদারিতে নিয়ে আসা হচ্ছে বলে জানান তারা। উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটি জানায়, শপথ গ্রহণ ঘিরে যে কোনো ফেক নিউজ ও ইভেন্ট বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাইডেনের শপথ গ্রহণের আগেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার সকালে শুধু হোয়াইট হাউস নয়, ওয়াশিংটন ডিসিও ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিদায়ী প্রেসিডেন্ট। তবে ট্রাম্প না থাকলেও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
এদিকে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকানদের ওপর নিজের ক্ষিপ্ততা প্রকাশ করেছেন ট্রাম্প। সবার নাম জানতে চেয়েছেন তিনি। গত সপ্তাহের ভোটে অন্তত ১০ জন রিপাবলিকান আইনপ্রণেতা তার বিপক্ষে ভোট দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাইডেনের শপথ, অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থা ওয়াশিংটনে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১