সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ভাড়া না পেয়ে ভাড়াটিয়ার ঘরে তালা, শিশুর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভাড়া না পেয়ে শিশু সন্তানসহ ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে আটকে রাখার অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে। তালাবদ্ধ অবস্থায় বালতির পানিতে তালাবদ্ধ ভাড়াটিয়ার ছয় মাস বয়সী শিশুর মৃত্যু হলে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়। খুলনার হরিণটানায় বুধবার (১৩ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা-মা মো.নওশেরকে দায়ী করে থানায় অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহণ করেনি। পুলিশ অপমৃত্যুর মামলা গ্রহণ করে। পরে এই দম্পতি আদালতে যান। এরপর ভুক্তভোগীরা আদালতে আইনজীবীদের কাছে এই পরিস্থিতির কথা জানান।
এলাকাবাসীসূত্রে জানা যায়, গেল বছরের ডিসেম্বরে কাঠের ডিজাইন মিস্ত্রী ইমদাদুল ইসলাম ও তার স্ত্রী তামান্না মাসে চার হাজার টাকা চুক্তিতে রিয়াবাজার এলাকায় একতলা বাড়ির দুই কক্ষ ভাড়া নেন।

জানুয়ারি মাসের অগ্রিম ভাড়া দিতে না পারায় ৬ তারিখ থেকে বাইরে থেকে শিশুসহ তামান্নাকে আটকে রাখে নওশের। এসময় তামান্নার স্বামী ইমদাদুল ছিলেন মোংলায়। তিনি সেখানে কাঠের ডিজাইনের কাজ করছিলেন।
তামান্না অভিযোগ করে জানান, গত ১১ জানুয়ারি দুপুরবেলায় শিশুটি খেলতে গিয়ে বাসায় পানির বালতিতে পড়ে যায়। এসময় তামান্না এসে সন্তানকে উদ্ধার করলেও ঘর বাইরে থেকে তালাবদ্ধ থাকায় চিকিৎসকের কাছে নেওয়া যায়নি।

স্থানীয় জলমা ইউপি সদস্য শহিদুল ইসলাম লিটন জানান, শিশুটির মা জানালা দিয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন তালা ভেঙে তাদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
আইনজীবী মোমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, অসহায় বাবা-মা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আদালতে অভিযোগ দায়ের করা হবে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরদার বলেন, ‘প্রাথমিকভাবে আমরা অপমৃত্যু মামলা নিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে এটা মামলায় রূপান্তরিত হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাড়া না পেয়ে ভাড়াটিয়ার ঘরে তালা, শিশুর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১