সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবার মৃত্যু : আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:::-

কুষ্টিয়ার মিরপুরে শান্তনা খাতুনের (২০) ঝুলন্ত মরদেহ দেখে মারা গেছেন বাবা মোস্তফা (৪৫)। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।মিরপুর পৌরসভার কাউন্সিলর খোয়াব আলী জানান, সুলতানপুর এলাকার মোস্তফা তার মেয়ে শান্তনার বিয়ে দেন দৌলতপুর উপজেলা রিফায়েতপুর এলাকার মিঠুর সঙ্গে। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে গত দেড় বছর ধরে বাবার বাড়িতেই থাকতেন শান্তনা। মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে শান্তনার বাগবিতণ্ডা হয়। পরে দুপুর ১২টার দিকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্তনা। খবর পেয়ে মোস্তফা বাড়িতে এসে মেয়ের মরদেহ ঝুলতে দেখে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। একই দিন বাবা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শান্তনার মরদেহ উদ্ধার করে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবার মৃত্যু : আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১