সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক হয়েছেন। মধ্য রাতে কৃষকলীগ নেতাকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত্রিযাপনকালে যৌন উত্তেজক ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। অভিযুক্ত ওই নেতার নাম সিরাজুল ইসলাম রাজ।

তিনি ঢাকা জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলার নবাবচর গ্রামের আপ্তু মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন যাবত খোলামুড়া গ্রামের মেয়ে ও রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গৃহবধূ তার মামাতো বোনের বাসায় অবৈধ যাতায়াত ছিলো এই নেতার। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে তার থাকার রুমে প্রবেশ করে রাজ। বাড়ির আশপাশের লোকজন টের পেলে ভোরবেলা তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।

পরে মারধরের একপর্যায়ে সে তার অপকর্মের কথা স্বীকার করে। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ ওই নারীকে থানায় নিয়ে যায়। ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি জাকির উদ্দীন আহমেদ রিন্টু ঘটনার ব্যাপারে বলেন, আমি বিষয়টি জেনেছি। ঘটনা সত্য হলে পরবর্তী মিটিংয়ে আলোচনা সাপেক্ষে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে।

ব্যক্তির দায় দল নিবে না।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে এক নারী ও এক পুরুষকে রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে আটক করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১