সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মাকে কোপানোর ৭ দিনের মাথায় আগুনে পুড়ে ছাই সেই যুবক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাকে কোপানোর ৭ দিনের মাথায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মো. সোহাগ নামের এক যুবক। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘরে আগুন লাগলে ওই যুবক পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়াস সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে স্থানীয়রা মো. সোহাগের পুড়ে ছাই লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এই মর্মান্তিক ঘটনা ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে ঘটেছে ।

পুলিশ বলছে, অনুমান ছাড়া মো. সোহাগের লাশের তেমন কোনো অস্তিত্ব নেই। আপদমস্তক পুরোটাই পুড়ে অঙ্গার হয়ে গেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বশর সবুজ বলেছেন, অলিপুর গ্রামের নুর নবীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন মৃত ছালেহ আহমদের স্ত্রী নিলুফা আক্তার বালি ও মো. সোহাগসহ তার দুই ছেলে। নুর নবীর বাড়ির সকলে ঢাকা ও অন্যত্র বসবাস করেন। গত ৬ জানুয়ারি সোহাগ তার মাকে কুপিয়ে গুরুতর আহত করে।

বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকে কুপিয়ে আহত করার সাতদিনের মাথায় সোহাগ নিজেই লাশ হলো।

স্থানীয়রা জানালেন, গত সপ্তাহ খানেক আগে সোহাগ তার মাকে কুপিয়ে আহত করার পর সে কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। মায়ের কাছে টাকা না পেয়ে সে তার মাকে কুপিয়ে আহত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে অন্য কোনো রহস্য আছে কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাকে কোপানোর ৭ দিনের মাথায় আগুনে পুড়ে ছাই সেই যুবক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১