সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বিয়ের পর পরকীয়া, সদ্যবিবাহিত মেয়েকে গুলি করে হত্যা বাবার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিবাহিতা কন্যাকে গুলি করে খুন করলেন বাবা! জানা গেছে, বিয়ের পরও সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে সদ্যবিবাহিত মেয়েকে বাবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মেয়েকেই গুলি করে হত্যা করেন ওই বাবা। পরে তিনি নিজেই থানায় ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। খবর এবিপির।

গতকাল শনিবার নির্মম এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে। ভারতীয় পুলিশ জানায়, স্বাতী নামে ২০ বছর বয়সী তরুণীকে এক বছর আগে কানপুরে বিয়ে দেওয়া হয়। শ্বশুরবাড়ির লোকজন এই গৃহবধূর অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে বৃহস্পতিবার তাকে বাবার বাড়িতে ফেরত পাঠায়।

সেখানে প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বাবা চন্দ্রমোহন সিংয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।

মেয়ে সম্পর্ক ছাড়তে অস্বীকার করায় বাবা তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করেন। এতে মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তিনি পুলিশ স্টেশনে ফোন করেন এবং গ্রেফতারের জন্য অপেক্ষা করেন। পরে তাকে পুলিশ গ্রেফতার করেন।

এ ঘটনায় ভারতের উত্তরপ্রদেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের পর পরকীয়া, সদ্যবিবাহিত মেয়েকে গুলি করে হত্যা বাবার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১