সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

এবার সাংবাদিকদের ‘শালা’ বলে গালি দিলেন আসম ফিরোজ এমপি! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পটুয়াখালীর বাউফলের সাংবাদিকদের শালা বলে গালি দিয়ে সমালোচিত হয়েছেন আসম ফিরোজ এমপি। এর আগেও তিনি প্রকাশ্যে সমাবেশে ‘ক্রেস্ট নয় ক্যাস চাই,’ জয় বাংলা জয় বঙ্গবন্ধুর পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে ঝড় তুলেছিলেন। গত দুই দিন আগে কালাইয়া লঞ্চঘাট অভিমুখে সরকারী রাস্তার পশ্চিম পাশে একটি মার্কেটের সামনে এমপি আসম ফিরোজ মোল্লার ভাই ফরিদ মোল্লা পাকা ওয়াল করে ওই মার্কেটে যাতায়ত পথ বন্ধ করে দেয়ায় সচিত্র সংবাদ অনলাইন নিউজপোর্টাল বরিশালটাইমসসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হলে দলীয় কার্যালয় জনতা ভবনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এক সভায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংবাদিকরে তিনি শালা বলে গালি দেন।
ওই সভায় তিনি আরও বলেন, ‘আমার জমির ওপর দিয়ে রাস্তা দিয়েছি। সেই রাস্তায় দেয়াল নির্মাণ করেছি। এ নিয়ে কয়েকজন সাংবাদিক লেখালেখি করেছেন। সাংবাদিক শালাদের বিশ্বাস করবেন না। শালারা আমার বিরুদ্ধে লেগেছে। আমার বিরুদ্ধে লিখলে কিছুই হবেনা। আসম ফিরোজ এমপি ওই সভায় উপস্থিত তার নেতাকর্মীদের উদ্দেশ করে আরও বলেন, ‘ওই সব সাংবাদিকদের সঙ্গে আপনারা কোন সম্পর্ক রাখবেন না।’

ওই সভায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মোসারফ হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, সাধারণ সম্পাদক এনায়েত খান সানাসহ সহযোগি সংগঠনের কয়েকশ নেতাকমী উপস্থিত ছিলেন।’

এর আগে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি স্থানীয় পাবলিক মাঠে তাকে দেয়া এক সংর্বধনা অনুষ্ঠানে তিনি বক্তব্যের একপর্যায়ে বলেন,‘ ক্রেস্ট নয়, ক্যাস চাই।’

এ ছাড়া তিনি উপজেলা পরিষদের অফিসার্সদের উদ্যোগে ব্যাটমিন্টন খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে দেশব্যাপী ব্যাপক ভাবে সমালোচিত হয়েছিলেন। এ কারণে তিনি স্থানীয় কয়েক সাংবাদিকের উপর ভিষন ক্ষুব্ধ ছিলেন। বিভিন্ন সভাসমাবেশে বক্তব্যে ওইসব সাংবাদিকদের বিরুদ্ধে বিশোদাগার করতেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ওই সব সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হতো।

সর্বশেষ রবিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয় আয়োজিত সভা থেকে সাংবাদিকদের শালা বলে গালি দিয়ে সমালোচিত হন। তার এ সাংবাদিক বিদ্বেষী বক্তব্য কারণে দলীয় নেতাকর্মীদের বাইরেও সুশীল সমাজের লোকজনের মধ্যে তাকে নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। অপরদিকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে আওয়ামী লীগ সরকারের।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার সাংবাদিকদের ‘শালা’ বলে গালি দিলেন আসম ফিরোজ এমপি! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১