সংবাদ শিরোনাম ::
ভাণ্ডারিয়ায় গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তা পাশে ফেলার অভিযোগ বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ঘোড়াঘাটে দীর্ঘ দিন ধরে স্যানিটারি ইন্সপেক্টর নেই, জনস্বাস্থ্য কার্যক্রম ব্যাহত, স‌্যানিটেশন তদারকি নেই, দ্রুত পদায়ণের দাবী ​ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক

বলিউডের মাদককাণ্ড : দিয়া মির্জার সাবেক ম্যানেজারসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ২২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বলিউডের মাদককাণ্ডে এবার নাম জড়াল দিয়া মির্জার। অভিনেত্রীর সাবেক ম্যানেজারসহ চারজনকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার এই চারজনের দুজন ভারতীয়, দুজন ব্রিটিশ নাগরিক।

এক বিবৃতিতে এনসিবি জানিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে শনিবার বান্দ্রার (পশ্চিম) এক আবাসন থেকে উদ্ধার হয় গাঁজা ভর্তি একাধিক ক্যুরিয়ার। গ্রেফতার দুই ভারতীয়ের মধ্যে একজন দিয়া মির্জার সাবেক ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা। অপরজন রাহিলার বোন শাইস্তা- দুজনের কাছ থেকেই গাঁজা উদ্ধার করা হয়েছে।
যশবন্ত হাইটস নামের ওই বহুতল থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। আবাসন থেকে গ্রেফতার হন সাজনানি নামের এক বিদেশি নাগরিক। মোটা গাঁজার পরিমাণ ২০০ কেজি।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে মুম্বাইয়ের একাধিক প্রভাবশালীর কাছে মাদক সরবরাহের কাজ করতেন সাজনানি। এ কাজে তাকে পূর্ণ সহায়তা করতেন করণ দিয়ার প্রাক্তন ম্যানেজার রাহিলা ও তার বোন শাইস্তা।

চারজনকে গ্রেফতার করে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এনসিবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত আর্থিক তছরূপের মামলার তদন্তে নেমে রিয়ার মাদকযোগের খোঁজ পায় এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট (ইডি)। এরপর ইডির ডাকে তদন্তে যোগ দেয় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। তারপর থেকে একের পর এক হাইপ্রোফাইল ব্যক্তিদের নাম জড়িয়েছে বলিউডের মাদককাণ্ডে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বলিউডের মাদককাণ্ড : দিয়া মির্জার সাবেক ম্যানেজারসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৮:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১