সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে ইয়াবাসহ থানা মসজিদের ইমাম গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: গোপালগঞ্জের কোটালীপাড়া থানা মসজিদের ইমাম আরিফুল ইসলাম ফরাজীকে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ জানুয়ারি) রাতে কোটালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে গাঁজাসহ লালন শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার (৯ জানুয়ারি) গভীর রাতে কোটালীপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়া থানা মসজিদের ইমাম আরিফুল ইসলাম ফরাজীকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও শিমুলবাড়ী গ্রামের শাহজাহান শেখের ছেলে লালন শেখকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফার রহমান সাংবাদিকদের বলেন, আমাদের নিয়োগপ্রাপ্ত ইমাম হচ্ছে কাওছার উদ্দিন। ইমাম সাহেব বয়স্ক হওয়ায় মাঝে মাঝে ইমাম সাহেবের নাতি আরিফুল ইসলাম ইমামতি করতেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ইয়াবাসহ থানা মসজিদের ইমাম গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১