সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

চাখারে আদালতের আদেশ অমান্য করে ঘর তুলে সম্পত্তি জবরদখলের দখলের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/
বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামে আদালতের আদেশ অমান্য করে সুলতান হোসেন নামের এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তিতে ঘর তুলে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে টিন-কাঠের ছোট আকারের একটি ঘর তোলা হয়।
জানা গেছে চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামের সুলতান হোসেনের ৩৯শতক পৈত্রিক সম্পত্তি একই এলাকার আঃ সালাম,রেনু বেগম ও চম্পা বেগম মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছিল। এ বিষয়ে সুলতান হোসেন বরিশাল এডিএম কোর্টে তাদের বিবাদী করে ফৌজধারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা মতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখতে বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী ২৭ ডিসেম্বর থানার উপ-পরিদর্শক মোঃ আওলাদ হোসেন আদালতে সূত্রে বর্ণিত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি -শৃঙ্খলা বজায় রাখতে পক্ষদ্বয়কে নোটিশ দেন।কিন্তু নোটিশ পাওয়ার পরেও আদালতের আদেশ অমান্য করে ৮ জানুয়ারী শুক্রবার সকালে বিবাদী আঃ সালাম গং লোকজন নিয়ে বিরোধপূর্ণ সেই সম্পত্তিতে টিন-কাঠের ছোট আকারের একটি ঘর তুলে সম্পত্তি জবর দখলের চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে সুলতান হোসেন ও তার ভাইয়ের ছেলে মোতালেবকে প্রাণনাশসহ নানা ধরণের হুমকি-ধামকি এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের আদালতের আদেশ মানতে বলে সর্তক করেন। এদিকে বিবাদীরা ওই সম্পত্তি তারা ক্রয়সূত্রে মালিক বলে দাবি করেন। অপরদিকে বাদী সুলতান হোসেন জানান আদেশ অবমাননার বিষয়ে তিনি আবারও আদালতের শরনাপন্ন হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাখারে আদালতের আদেশ অমান্য করে ঘর তুলে সম্পত্তি জবরদখলের দখলের অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১