সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রাজধানীতে ঢাকার সাভারে এক বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার সকালে পৌর এলাকার আনন্দপুর মহল্লার জনৈক রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌরসভার আনন্দপুর মহল্লার বি-২২ নম্বর বাড়ির মালিক মৃত আব্দুল আলিমের ছেলে মো. রুবেল আহম্মেদ (৩৫), তার বাড়ির কেয়ারটেকার মো. ফিরোজ তালুকদার (৪০), প্রতিবেশী ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. সুমন (৩২) ও তার স্ত্রী নিলুফা আক্তার (২২)।

এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী দীর্ঘ ৫ মাস ধরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো রুবেল আহম্মেদের মালিকানাধীন ফ্ল্যাট বাসায় বসবাস করে আসছেন। সেই সুবাদে বাড়ির মালিকের পরিচিত দুই ব্যক্তি তাকে বিভিন্ন সময় কুপ্রস্তার দিয়ে আসছিলো। একপর্যায়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তিদ্বয় বাড়ির মালিক রুবেল আহম্মেদ ও কেয়ারটেকার ফিরোজ তালুকদারের সহায়তায় বাড়ির ভেতরে প্রবেশ করে আবারও ওই নারীকে কুপ্রস্তাব দেয়। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীর নিজ ভাড়া কক্ষেই তারা তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১