সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নুরুদের’ ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারে ছাত্রলীগ! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’-এর মতো সংগঠনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থিত স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তৃতীয় দিনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক ও তার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্পর্কে এই মন্তব্য করেন।
এ সময় সরাসরি নূরের সংগঠনের নাম উল্লেখ না করে জয় বলেন, দেখুন আমাদের পাশে যারা সমাবেশ করছে তাদের ২০ জনও ছাত্র নেই। … এসব নামসর্বস্ব সংগঠনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার ক্ষমতা ছাত্রলীগ রাখে। আমরা কাজে বিশ্বাসী, কথায় নয়।

ছাত্রলীগ সভাপতি তার বক্তব্যে আরও বলেন, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে করে বলতে চাই, ছাত্রলীগের ইতিবাচক লেখাগুলো লিখবেন। আমরা এত বড় ছাত্র সংগঠন। আমরা শুধু কথা বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। আমরা কিন্তু কোনও খারাপ কাজে কখনও সম্পৃক্ত থাকি না। শুধু একটি কাজে সম্পৃক্ত থাকি, যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, তাদের হঠানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেই।

আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের ইতিহাস মানে বাঙালি জাতির ইতিহাস। বাংলাদেশের প্রতিটা অর্জনে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। আজকে ছাত্রলীগের সুনাম শুনলে একটি পক্ষের গায়ে জ্বালা ধরে। ছাত্রলীগের সুনাম শুনলে তাদের মনে কষ্ট লাগে। কিন্তু ছাত্রলীগের যে সুনাম যে জনপ্রিয়তা তা একদিনে হয়নি। সুতরাং, আমরা সবসময় মাঠে আছি এবং থাকব। আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে ছাত্রলীগ এগিয়ে যাবে বলেও জানান তিনি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুরুদের’ ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারে ছাত্রলীগ! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১