সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

স্বামীকে ভুয়া তালাকনামা দিয়ে যুবককে বিয়ে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে অন্যত্র বিয়ে করার অভিযোগে হালিমা খাতুন (২২) নামে এক নারীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) ওই নারীর স্বামী হুমায়ুন কবির যশোর আদালতে মামলা করেন।

মামলায় হালিমা খাতুনসহ ছয়জনকে আসামি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসেন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত হালিমা খাতুন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালী গ্রামের আবু মুছার মেয়ে। অপর আসামিরা হলেন-হালিমা খাতুনের বাবা আবু মুছা (৬৬), মা সায়েরা বেগম (৬০), ভাই আল-আমিন (৩৫), ভাবি নাজিরা বেগম (৩০) ও আজাদ আলী গাজীর ছেলে মিকাইল গাজী (৪০)।

অভিযোগে উল্লেখ করা হয়, যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার মোহাম্মদ হোসেন ধাবকের ছেলে হুমায়ুন কবিরের সঙ্গে ৮ বছর আগে হালিমা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনের তাদের দুটি সন্তান রয়েছে। ২০২০ সালের ২৫ আগস্ট মামলার অপর আসামি আবু মুছা, সায়েরা বেগম, আল-আমিন, নাজিরা বেগম ও মিকাইল গাজী যশোরে তার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় আবু মুছা ও সায়েরা বেগম তাকে জানান কিছুদিনের জন্য তারা তাদের মেয়ে হালিমা খাতুনকে নিজেদের বাড়িতে বেড়ানোর জন্য নিয়ে যেতে চান। হুমায়ুন কবির এতে সম্মতি দিলে তারা তাকে (হালিমা খাতুন) সঙ্গে নিয়ে যান। এরপর আসামিরা হালিমা খাতুনকে মিকাইল গাজীকে বিয়ে করার জন্য প্রলুব্ধ করেন।
এরপর গত ১ সেপ্টেম্বর হালিমা খাতুন একটি তালাকনামা হুমায়ুন কবিরের কাছে পাঠায়। ওই তালাকনামা পাওয়ার পর হুমায়ুন কবির সাতক্ষীরা পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ম্যারেজ রেজিস্ট্রার শেখ সাইদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে তিনি জানতে পারেন, তার কাছে পাঠানো তালাকনামাটি ভুয়া এবং এ সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র শেখ সাইদুজ্জামান তাকে প্রদান করেন।
এরপর গত ৩ জানুয়ারি বিকেলে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার দুরমুজখালী গ্রামে আসামিদের বাড়িতে যান হুমায়ুন কবির। তখন তিনি জানতে পারেন, তাকে (হুমায়ন কবির) জালিয়াতির মাধ্যমে তালাক দিয়ে আসামি মিকাইল গাজীর সঙ্গে হালিমার বিয়ে দিয়েছেন। এ সময় তিনি ম্যারেজ রেজিস্ট্রার কর্তৃক দেওয়া ভুয়া তালাকনামা সংক্রান্ত প্রত্যয়নপত্র আসামিদের দেখালে তারা তাকে পাত্তা দেননি। এরপর তিনি আদালতে এ মামলা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনিরুজ্জামান জানিয়েছেন, এ সংক্রান্ত আদালতের কোনো আদেশ এখনো তারা হাতে পাননি। তবে আদেশ হাতে পেলে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে ভুয়া তালাকনামা দিয়ে যুবককে বিয়ে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১