সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

মওদুদের জন্য দোয়া চাইলেন কাদের মির্জা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা দেশের দুর্নীতিবাজ আমলা ও নেতাদের সমালোচনা করে বলেছেন, ‘ভোট ডাকাতি কি এ দেশে বন্ধ হবে না। প্রধানমন্ত্রী চেয়েছেন ফল (ভোট) কিন্তু আমলারা উনাকে গাছসহ দিয়ে দিয়েছেন।’

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড ফজলুল হক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক পথ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা।
এসময় কাদের মির্জা নোয়াখালীর কয়েকজন আওয়ামী লীগ নেতার আবারও সমালোচনা করে বলেন, যারা দলের জন্য সবকিছু ত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে তারা আজ ত্যাগী না, যার দল থেকে সুবিধা নিয়েছে তারাই আজ দলের বড় বড় পদে বসে আছে। ত্যাগী নেতাদের মূল্য না দিলে আগামীতে আরও কোন ত্যাগী নেতার জন্ম হবে না।

পথ সভার বক্তব্যের শুরুতে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
তিনি বলেন, মওদুদ সাহেব এর মত মানুষ আমরা আর কখনও পাবো না। উনার রাজনীতি জীবনে অনেক ভুল ত্রুটি রয়েছে। সবাই সবকিছু ভুলে গিয়ে দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন।
প্রিন্ট মিডিয়ার এক প্রতিবেদকের উদ্দেশ্যে মির্জা বলেন, উনি মোবাইলে কল দিয়ে আমার সম্পদের হিসেব, আয়ের উৎস জানতে চেয়েছেন। আমি বলবো আগে আপনি আপনার হিসেব দেন। আমার হিসেব নেওয়ার আগে প্রধানমন্ত্রীর হিসেব নেন, উনার কি কোন ব্যবসা আছে, হয়তো উনার ছেলে মেয়েরা উনার পরিবার চালাচ্ছেন। সারাবিশ্বে আমার হাজার হাজার নেতাকর্মী রয়েছে তারা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে। আর জনগণ আমার মূল শক্তি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ আমার কিছু করতে পারবে না। আমাকে জেল বা বহিষ্কারের হুমকি দিয়ে লাভ নেই। বহিষ্কার করলে পুনরায় বসুরহাট মুজিব চত্বরে অনশন করারও ঘোষণা দেন এ প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, ইসকান্দার বাবুল, আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মওদুদের জন্য দোয়া চাইলেন কাদের মির্জা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১