সংবাদ শিরোনাম ::
জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলসজ্জিত গাড়িযোগে অবসরে বাড়ি গেলেন পরিদর্শক আহাম্মদ আলী::-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::::::-

চুয়াডাঙ্গায় এক পুলিশ কর্মকর্তার অন্যরকম বিদায় জানিয়েছে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ফুলসজ্জিত গাড়িতে তাকে পাঠানো হলো নিজ জেলা গাইবান্ধায়। অবসরকালীন ছুটিতে যাওয়ার আগে জেলা পুলিশ তাকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে। পুলিশ ইন্সপেক্টর আহাম্মদ আলীর এ বিদায়ী সংবর্ধনাকে বিরল ঘটনা হিসেবে দেখছেন চুয়াডাঙ্গা জেলাবাসী। এর আগে এ ধরনের কোনো ঘটনা চুয়াডাঙ্গা জেলায় ঘটেনি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক (আরআই) আহাম্মদ আলী ১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। দীর্ঘ ৩৮ বছরে তিনি চারবার পদোন্নতি পান। বর্তমানে তিনি পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে চাকরিরত অবস্থায় সোমবার অবসরে যান। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে সোমবার দুপুরে সংবর্ধনা দেয়া হয়।শুভেচ্ছা উপহারসহ সম্মাননা স্মারক দেয়া হয় আহাম্মদ আলীকে। পরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলসজ্জিত সরকারি গাড়িতে তার বাড়ি গাইবান্ধায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের সহকর্মীরা উপস্থিত ছিলেন।বিদায়ী পুলিশ পরিদর্শক আহাম্মদ আলী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পুলিশ বাহিনীতে এটি একটি বিরল দৃষ্টান্ত। চাকরি জীবন শেষে সম্মানের সঙ্গে বিদায় নেয়া অত্যন্ত আনন্দের।চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাংবাদিকে বলেন, ফুলসজ্জিত গাড়িযোগে বিদায়ী পুলিশ কর্মকর্তাকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া একটি বিরল ঘটনা এবং চুয়াডাঙ্গায় এ ধরনের ঘটনা এটাই প্রথম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলসজ্জিত গাড়িযোগে অবসরে বাড়ি গেলেন পরিদর্শক আহাম্মদ আলী::-

আপডেট সময় : ০৫:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১