সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত, আহত ৫। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নুসরাত জাহান নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ৬ জানুয়ারি বুধবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহত নুসরাত জাহান জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার হারুনুর রশীদের মেয়ে। কলেজে ভর্তির কাজে মায়ের সাথে খাগড়াছড়ি সদরে আসছিল। আহতরা হলো, জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড়ের গর্জনতলীর হৈমন্তী শীল, খোকন চন্দ্র শীল, জেলা সদরের খাগড়াপুরের আলো রাণী ত্রিপুরা ও কুসুম রাণী ত্রিপুরা।

সদর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, আলুটিলা বড়ব্রিজ এলাকায় ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ সদর হাসপতালে রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। পাহাড়ী ঢালু রাস্তায় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ট্রাক ও থ্রী হুইলারের চালকরা পলাতক রয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, আহতদের মধ্যে কুসুম রাণী ত্রিপুরাকে উন্নত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রেরণ করা হয়েছে। অন্যরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত, আহত ৫। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১