সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

স্ত্রীর অত্যাচার: নিজের খুনের কাহিনী সাজিয়ে উধাও স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মহামারি করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন থেকে কাজ নেই, সংসারে আর্থিক অনটন। এ কারণে সব সময় কথা শোনান স্ত্রী। প্রতিদিনের এই অশান্তি থেকে মুক্তি পেতেই নিজের মৃত্যুর নাটক সাজিয়ে গায়েব হয়ে যান এক ব্যক্তি। অভিনব এই ঘটনা ঘটেছে ভারতের বিহারে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনার বিহারের ৩৭ বছর বয়সী প্রদীপ কুমার রাম স্ত্রীর অত্যাচার থেকে বাঁচতে ছাগলের রক্ত দিয়ে নিজের খুন হওয়ার গল্প সাজিয়ে উত্তর প্রদেশে পালিয়ে যান।
এরপরে ৩৩ বছর বয়সী সরকারি স্কুল শিক্ষিকা কুমারি প্রতিভা তার স্বামী প্রদীপ কুমার রামকে হত্যা করে তার দেহ কোথাও ফেলে দেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ করেন।

ভারতীয় পুলিশ জানায়, গত ২৯ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ হন প্রদীপ। সকালে উঠে স্বামী যেখানে ঘুমিয়ে ছিলেন, সেখানে রক্ত পড়ে থাকতে দেখেন প্রতিভা। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানান, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার স্বামীকে খুন করে লাশ গায়েব করে দিয়েছে।
এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। বিভিন্ন জায়গায় খুঁজে হয়রান হয়েও প্রদীপের মৃতদেহ খুঁজে পায়নি পুলিশ। এরমধ্যেই বাড়ির অদূরে একটি বোতল পাওয়া যায়। তাতে তখনও রক্ত লেগে ছিল। সন্দেহ হয় পুলিশের। যে জায়গাটিতে রক্ত লেগেছিল, সেটি দেখে সন্দেহ আরও জোরালো হয়। জোরদার তল্লাশি শুরু করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের জামানিয়া থেকে শেষপর্যন্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
জেরায় শেষপর্যন্ত সত্যিটা জানান প্রদীপ। বলেন, দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি করতেন স্ত্রী। তাই বাজারে মাংসের দোকান থেকে ৪০ টাকা দিয়ে এক বোতল ছাগলের রক্ত কিনে আনেন। আর তাই দিয়ে নিজের মৃত্যুর গল্প ফেঁদে বাড়ি থেকে পালান। শেষমেষ থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান প্রদীপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর অত্যাচার: নিজের খুনের কাহিনী সাজিয়ে উধাও স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১