সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

সহকর্মীর প্রতি মমত্ববোধ পুলিশ সুপার চুয়াডাঙ্গার-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দামুড়হুদা থানা প্রতিনিধি:::-

মোঃ রাজিবুল হোসেন::–

সু-সজ্জিত জেলা পুলিশের গাড়ীতে অবসরে গেলেন চুয়াডাঙ্গা জেলার আর.আই. (পুলিশ ইন্সপেক্টর) জনাব আহাম্মদ আলী

সরকারি চাকরির নির্দিষ্ট বয়স সীমা অতিক্রান্ত হওয়ায় জেলা পুলিশ চুয়াডাঙ্গার সুযোগ্য আর আই, পুলিশ ইন্সপেক্টর জনাব আহাম্মদ আলী পিআরএল’এ গমন করলেন।

পুলিশ বাহিনীতে সুদীর্ঘ ৩৮ বছর নিজের মেধা, শক্তি, যোগ্যতা, কর্মদক্ষতার স্বাক্ষর রেখে অবসর প্রস্তুতিকালীন ছুটি নিজ বাড়ীতে পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে অতিবাহিত করার জন্য
অদ্য ০৪.০১.২০২১ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় নিজ জেলা গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করেন।

জেলা পুলিশ, চুয়াডাঙ্গার সুযোগ্য অভিভাবক মানবিক পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম তার সহকর্মীকে সম্মানিত করতে এবং বিদায় বেলাকে স্মরণীয় করে রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে সু-সজ্জিত সরকারি গাড়ীতে তার বাড়ী পৌঁছানোর ব্যবস্থা করেন। এছাড়াও তাকে সম্মাননা স্মারকসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ সর্বস্তরের সহকর্মী উপস্থিত ছিলেন। যার ফলে একদিকে যেমন তিনি এবং তার পরিবার আনন্দিত হয়েছেন অন্যদিকে তার সামাজিক মর্যাদা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। বিদায়ী পুলিশ পরিদর্শক জনাব আহাম্মদ আলী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পুলিশ বাহিনীতে এটি একটি বিরল দৃষ্টান্ত। চাকুরি জীবন শেষে সম্মানের সাথে বিদায় নেওয়া নিঃসন্দেহে সকলের জন্য অত্যন্ত আনন্দের। অনেক সময় এমনও হয়েছে “ডিউটি শেষ করে ব্যারাকে ফিরে সহকর্মীকে না দেখে কোথায় গিয়েছে জানতে চাইলে পরে জানতে পেরেছি সে আজ পিআরএল গেছে”। সেই দিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করছি। পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, অবসরে গমন করলেও আপনি আমাদেরই পরিবারের সদস্য। বাকী জীবন পুলিশ বাহিনীর সাথেই থাকবেন। নিজের শরীর এবং পরিবারের সকল সদস্যের প্রতি খেয়াল রাখবেন।

পুলিশ পরিদর্শক (আর আই) জনাব আহাম্মদ আলী ১৯৬২ সালে গাইবান্ধা জেলার সদর থানার দক্ষিণ জিদারী গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টবল পদে যোগদান করেন। সুদীর্ঘ চাকুরি জীবনে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, কর্মদক্ষতা এবং নিজ বাহিনীর প্রতি দায়িত্ববোধের কারণে তিনি ০৪ (চার) বার পদোন্নতি প্রাপ্ত হন। বর্তমানে তিনি পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে চাকুরিরত অবস্থায় অবসরে গমন করলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহকর্মীর প্রতি মমত্ববোধ পুলিশ সুপার চুয়াডাঙ্গার-

আপডেট সময় : ০৫:০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১