সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

লালমোহন পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত সোমবার (৪ জানুয়ারী) ভোলার সিনিয়র স্পেশাল জজ এ.বি.এম মাহমুদুল হকের আদালতে লালমোহন পৌর আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন টেন্ডারে অনিয়ম, লালমোহন থানার মোড় থেকে উত্তর দিকে জেলা পরিষদের খালে নিয়মবহির্ভূত ভাবে মার্কেট নির্মাণ, থানার মোড়ে পৌরসভার মার্কেট নির্মাণ করে নিজের স্ত্রীর নামে ক্লিনিক স্থাপন, প্রথম মেয়র নির্বাচনের সময় হলফনামায় উল্লেখ করা সম্পত্তি থেকে দ্বিতীয় মেয়র নির্বাচনের সময় ১০ গুণ বেশি সম্পদ অর্জন করা, বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা ও প্যানেল মেয়র না করে পৌরসভা ইচ্ছামত পরিচালনা করার অভিযোগ আনা হয়।

এছাড়া মেয়র হবার পর বিভিন্ন জমি ক্রয়, আমেরিকা ও কানাডায় সন্তানের নামে এ্যাকাউন্টে টাকা পাঠানো, তার শ্যালক রিয়াজের নামে কমিউনিটি সেন্টারের ঠিকাদারীসহ অসংখ্য টেন্ডারবাজীর অভিযোগ আনা হয়।

পৌরসভার কয়েকজন কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিসহ এ মামলায় সাক্ষী করা হয়েছে উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, পৌর যুবলীগের আহবায়ক ফরহাদ হোসেন মেহের, শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীবসহ মোট ২৬ জন। মামলাটি আমলে নিয়ে দুদকের বরিশাল উপ-পরিচালকের কাছে তদন্তের জন্য পাঠানো হয়।

তবে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন অভিযোগসমূহ অস্বীকার করে বলছেন, মামলা হয়েছে শুনেছি তবে বিস্তারিত এখনও পাইনি। এ মামলা করে লালমোহনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ বলে মনে করি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লালমোহন পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১