সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শর্ত সাপেক্ষে সৌদিতে প্রবেশ করা যাবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ সকাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল, স্থল ও সমুদ্র বন্দর দিয়ে সৌদিতে প্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ নির্দেশনার ফলে স্থল, সমুদ্র ও আকাশপথে সৌদিতে প্রবেশে আর কোন বাধা থাকবে না।

তবে যেসমস্ত দেশে নতুন ধরণের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে সে সকল দেশ থেকে কেউ সৌদিতে আসার পর তকে বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে সাত দিন কোয়ারেন্টাইন কিংবা পিসিআর টেস্টসহ তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাসহ যেসকল দেশের বিষয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে সে সকল দেশ থেকে নন সৌদি কোন ব্যক্তি সৌদিতে আসতে চাইলে তাকে সৌদিতে প্রবেশের পূর্বে সেইসব দেশ ব্যতিত অন্য একটি দেশে ১৪ দিন থেকে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে।

এছাড়া যেসমস্ত দেশে নতুন ভাইরাস দেখা গেছে সেসকল দেশ থেকে কেউ সৌদিতে আসার পর তকে বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে সাত দিন পর্যবেক্ষণে থাকতে হবে, ছয় দিন পেড়িয়ে গেলে পিসিআর টেস্ট করাতে হবে।

উল্লেখ্য, পূর্বের এক নির্দেশনার প্রেক্ষিতে পিসিআর টেস্টে নেগেটিভ হওয়া ছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরবগামী যাত্রীকে কোন বিমানই বহন করবে না। সৌদি আরবে প্রবেশের পর কোয়ারেন্টাইন আইন না মেনে চলাচলের দায়ে ইচ্ছাকৃতভাবে করোনা সংক্রমণের ঝুকি বৃদ্ধি করাসহ আইন ভঙ্গের দায়ে আটক ও জরিমানা আরোপ করতে পারে।

এছাড়া পরিবর্তিত পরিস্থিতির কারণে সৌদি আরবে মাস্ক পরে চলাচলের আইন বাস্তবায়নে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বর্তমানে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

পাবলিক প্লেসে কোনভাবেই মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শর্ত সাপেক্ষে সৌদিতে প্রবেশ করা যাবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১