সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বরিশালের নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের যোগদান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রত্যাশা পূরণের দায়িত্বভার কাঁধে নিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বরিশালে এসে পৌঁছেছেন। তিনি আজ রবিবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সুধীজনদের উপস্থিতিতে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।

এদিকে নতুন জেলা প্রশাসকের আগমনে বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা প্রত্যাশা কামনা করেছেন। বরিশালের শিক্ষক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উন্নয়নকর্মী সাংবাদিকদের মতে, এখানকার উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নিবেন নবাগত জেলা প্রশাসক এটাই তাদের কামনা। জেলার ১০ উপজেলার নানা অসঙ্গতি তাকে দুর করতে হবে। জেলা প্রশাসনকে নতুন ডিসি সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রেখে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করবেন এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর জসিম উদ্দিন হায়দারকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।

নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার নোয়াখালীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন। সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের যোগদান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১