সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ছোট বোনকে বিয়ে দেওয়ায় অভিমান করে বড় বোনের আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট বোনকে বিয়ে দেওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বড় বোন আত্মহত্যা করেছে।

শনিবার (০২ জানুয়ারি) এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, জান্নাতি আক্তারের মরদেহ শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়। এ বিষয় তদন্ত চলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মৃত্যুর কারণ উদঘাটন করা যাবে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার রাতেই খোলপটুয়া গ্রামের ভ্যানচালক জাহাঙ্গীর হাওলাদারের বাড়ি থেকে জান্নাতি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, জাহাঙ্গীর হাওলাদারের দুই মেয়ে জান্নাতি আক্তার চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং ছোট বোন লামিয়া সপ্তম শ্রেণির ছাত্রী। কিছুদিন আগে বিয়ের প্রস্তাব নিয়ে জান্নাতিকে দেখতে এসে পরে তার ছোট বোন লামিয়াকে পছন্দ করে পাত্রপক্ষ।
এরপর ছোট বোন লামিয়ার বিয়ে হলে বড় বোন জান্নাতির সঙ্গে পরিবারের সদস্যদের অভিমানের ঘটনা ঘটে। এ কারণে অভিমান করে বাবা-মাকে চিরকুট লিখে শুক্রবার সন্ধ্যায় ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছোট বোনকে বিয়ে দেওয়ায় অভিমান করে বড় বোনের আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১