সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আবারও প্রভার ভিডিও ভাইরাল! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ৩৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। বেশ কিছু একক নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে আলোচনায় আসেন তিনি।

প্রভা অভিনয় করেছেন অসংখ্য নাটকে। পর্দার জীবনের পাশাপাশি বাস্তব জীবনে বেশ আলোচিত-সমালোচিত এ অভিনেত্রী। ২০১০ সালের দিকে আপত্তিকর কিছু ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রভার। সে সময় তুমুল বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে।
২০১৯ সালে প্রভা ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন। গোসলের পর ভেজা চুলে ধারণ করা সেই ভিডিওতে প্রভা এক হাত দিয়ে ভালোবাসার চিহ্ন ফুটিয়ে বলেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। ২০২১ সালের শুরুতে আবারও আলোচনায় প্রভা। রীতিমতো ভাইরাল বনে গেছেন তিনি।

প্রভার ফেসবুকে পেজে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল। তাতে গানে তালে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে প্রভাকে। তার পরনে ছিল বেগুনী শাড়ি। প্রকাশের পর নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছে ১৫ সেকেন্ডের ভিডিওর ওপর। এখন পর্যন্ত দুই হাজার তিনশ শেয়ার হয়েছে ভিডিওটি।
আরও পড়ুন: স্পর্শিয়ার নতুন ব্যবসা
প্রভার শেয়ার করা ভিডিওটি নেটিজেনদের কেউ কেউ স্বাভাবিকভাবে নিলেও এমন ভিডিও মানতে পারছেন না অনেকে।
আনোয়ার হোসাইন নামে একজন লিখেছেন, ‘বছরের শেষ সকালটা এমন হবে আশা করিনি। সুপ্রভাত’। আকলু তালুকাদার নামে একজন লিখেছেন, ‘শীতের সকালে নিজের শরীরের প্রতি অমানবিক নির্যাতন করছেন কেন!’ এছাড়া আরও অনেক নেতিবাচক মন্তব্য দেখা গেছে ভিডিওর কমেন্টস ঘরে।
এদিকে নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে শনিবার (২ জানুয়ারি) বিকেলে সময় নিউজকে প্রভা বলেন, ‘আমি এখন আর ইন্টারভিউ দেই না। অনেকদিন ধরেই আমি কাউকে ইন্টারভিউ দিচ্ছি না।’
আরও পড়ুন: আড়ালে থাকার কারণ জানাবেন বুবলী!
ইন্টারভিউ না দেওয়ার কারণ জানতে চাইলে প্রভা বলেন, ‘সাংবাদিকের কেউ কেউ এমনভাবে নিউজ করে, বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায় তাতে আমি বেশ বিরক্ত। তাই এসব থেকে রক্ষা পেতে কাউকে ইন্টারভিউ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আলাপকালে প্রভা জানান, নিয়মিত কাজ করছেন তিনি। গেল বছরে বেশ কিছু কাজ করেছেন। নতুন বছরেও কাজ চালিয়ে যাবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও প্রভার ভিডিও ভাইরাল! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১