সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ২৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে নেমে আসামের করিমগঞ্জ জেলার বালিয়া এলাকায় শুক্রবার (১ জানুয়ারি) এ সুড়ঙ্গের খোঁজ পাওয়ার দাবি করা হয়। পাচার, অপহরণসহ আন্তর্জাতিক চোরাচালানে সুড়ঙ্গটি ব্যবহার হয় বলে তথ্য পেয়েছে করিমগঞ্জ জেলা পুলিশ।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত রোববার (২৭ ডিসেম্বর) করিমগঞ্জের নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন নামে এক ব্যক্তি অপহরণের শিকার হন। পরে তার পরিবারের কাছে বাংলাদেশি নম্বর থেকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দিলোয়ারের পরিবার টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা কিছু নির্দেশনা দেয় এবং পাশ্র্বর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে টাকা দিতে বলে। পুলিশ এলিমুদ্দিনকে গ্রেফতার করলে দিলোয়ারকে ছেড়ে দেয় তারা।

দিলোয়ার বাড়িতে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি পুলিশকে এ সুড়ঙ্গের কথা জানান। এরপর শুক্রবার করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ টিম বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ২০০ মিটারেরও বেশি দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ।

করিমগঞ্জ জেলা পুলিশ সুপার ময়ঙ্ককুমার ঝাঁ জানান, সুড়ঙ্গের স্থানটি জঙ্গলঘেরা। উপরে কাঁটাতারের বেড়া। এর নিচে দিয়ে সুড়ঙ্গ। সুড়ঙ্গ মুখ দেখে মনে হবে সাধারণ গর্ত। দিলোয়ার জানিয়েছে- বাংলাদেশের সিলেট প্রান্তেও সুড়ঙ্গমুখে এমন সাধারণ গর্তের মতো চেহারা। ওই পথে দুস্কৃতিকারীরা নিয়মিত চলাচল করে।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, তাৎক্ষণিক সুড়ঙ্গের ভারত অংশের মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ এর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন। এরই মধ্যে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে তারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১