সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সন্তানরা দেখাশোনা করে না বলে,সম্পত্তি লিখে দিলেন কুকুরের নামে! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সন্তানরা দেখাশোনা করে না বলে রাগ করে দ্বিতীয় স্ত্রী ও পোষা কুকুরের নামে সম্পত্তি লিখে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক বাসিন্দা। এর মধ্যে রয়েছে ২১ একর জমিও। মধ্যপ্রদেশের ছিন্দাওয়াড়া জেলার চৌরায়ি মহকুমার বাদিওয়াড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হওয়ার পর অবাক হয়েছেন স্থানীয়রা।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চৌরায়ি মহকুমার বাদিওয়াড়া গ্রামের বাসিন্দা ওমনারায়ণ বর্মা পেশায় কৃষক। দুটি বিয়ে করেছেন তিনি।

প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে তার। দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই মেয়ে। এছাড়া বাড়িতে জ্যাকি নামে ১১ মাসের একটি পোষা কুকুরও আছে।

সম্প্রতি নিজের শেষ উইলে ওমনারায়ণ নিজের সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী চম্পা বাঈ এবং কুকুর জ্যাকির নামে লিখে দেন। উইলের বিষয়ে তিনি জানান, তার মৃত্যুর পর অর্ধেক সম্পত্তি স্ত্রী চম্পা বাঈ পাবেন। বাকি অর্ধেক জ্যাকির। যিনি জ্যাকির দেখভাল করবেন, তিনিই ওই বাকি সম্পত্তি পাবেন। সেই সম্পত্তি জ্যাকির মৃত্যুর পর তিনিই পাবেন।

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি জানান, সন্তানরা কেউই তার দেখভাল করেনি। তার দ্বিতীয় স্ত্রী এবং জ্যাকি সবসময় সঙ্গে থেকেছে। এ ছাড়া তার মৃত্যুর পর জ্যাকির দেখভালও হয়তো কেউই করত না। তাই এসব ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তবে, গ্রামের পঞ্চায়েত প্রধান এ প্রসঙ্গে বলেন, ‘ছেলেমেয়েদের সঙ্গে ওমনারায়ণের ঝামেলা চলছিল। তাই রাগের মাথায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার সঙ্গে কথাও বলেছি।’ তবে এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের অনেকেই অবাক হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তানরা দেখাশোনা করে না বলে,সম্পত্তি লিখে দিলেন কুকুরের নামে! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১