দর্শনা চটকাতলায় একটি শীতবস্ত্র বিতরণ কেন্দ্র উদ্বোধন করেন দর্শনা থানার ওসি মাহাবুব রহমান কাজল:
- আপডেট সময় : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১০৪ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-
দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার দুরন্ত এক প্রয়াসে নাম ভালোবাসার বন্ধন – দর্শনা শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এ সংগঠনের ব্যানারে আজ দর্শনা চটকাতলায় একটি শীতবস্ত্র বিতরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে দর্শনা থানার চৌকস ও মানবিক অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাহাবুব রহমান কাজল ডিসপ্লে কেন্দ্রটি উদ্বোধন করেন, যিনি এ উদ্যোগের রূপকার,,
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, ভালোবাসার বন্ধনের সকল সদস্যবৃন্দ,স্থানীয় সুধিবৃন্দ।
অভাবী মানুষরা তাদের পছন্দমত প্রয়োজনীয় জামা-কাপড় বিনামূল্যে এখান থেকে নিয়ে যাবেন,,
আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ-আপনাদের পুরনো ও অব্যবহৃত জামাকাপড় এই ডিসপ্লে কেন্দ্রে জমা দিয়ে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেবেন,,,
সকলকে ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা,,
জয় হোক মানবতার – জয় হোক ভালোবাসার বন্ধনের,,,


























