সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

থার্টিফার্স্টে ফুর্তির দেশীয় চোলাই মদ নিয়ে আটক দুই যুবক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলিল আহমেদ স্টাফ রিপোর্টার

বরগুনার তালতলীতে থার্টিফার্স্ট নাইটে ফুর্তি জন্য দেশীয় চোলাই মদ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দুই যুবক।

বৃহস্পতিবার (৩১শে ডিসেম্বর) রাত ৯ টার দিকে মালিপাড়া ফারুকের চায়ের দোকানের সামনে থেকে ১ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয় তাদের।

আটককৃতরা হলো ঠংপাড়া এলাকার মজিবর হাওলাদারের ছেলে নসু হাওলাদার(২৩) ও ছাতনপাড়া এলাকার আশ্রাব আলি খানের ছেলে ইমরান খান(২০)।

পুলিশ জানায়, উপজেলার লাউপাড়া থেকে ভাড়া মটরসাইকেলে করে বাংলা মদসহ দুই যুবক তালতলীর ঠংপাড়া এলাকায় যাবে ।এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নিয়ে এ মালিপাড়া এলাকার ফারুকের চা এর দোকানের সামনে মটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করলে ৫০০ গ্রামের ২টি বোতল দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এসময় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে চোলাই মদের বোতল সহ তাদের আটক করা হয়।

এদিকে আসামীদেও সাথে কথা বলে জানা যায় আজ থার্টিফার্স্ট নাইটে ফুর্তি করার জন্য ২ দেশীয় চোলাই মদ ক্রয় করে নিয়ে যাওয়ার পথে আটক হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে মামলা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থার্টিফার্স্টে ফুর্তির দেশীয় চোলাই মদ নিয়ে আটক দুই যুবক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১