সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আসিফের বিরুদ্ধে মামলা করেছেন ন্যানসি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনায় এমনিতে গেল বছরটা নানা দুঃখ, কষ্ট আর দুঃসংবাদে পার হয়েছে। বছরের শেষ দিনে আসিফভক্তরা পেয়েছেন সবচেয়ে খারাপ খবর। এদিন আসিফ জানতে পারেন, তাঁর বাড়িতে আদালতের সমন এসেছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আর এই মামলা করেছেন আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। আসিফের বিরুদ্ধে ন্যানসির মানহানির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।

আসিফ আকবর বলেন, ‘কবে কখন এমন ঘটনা ঘটেছে, কিছুই জানি না। মামলার বিষয়ে ডিটেইলস কিছুই জানি না। শুনেছি মামলা ন্যানসি করেছেন। সবকিছু হাতে পেলে আইনিভাবে মোকাবিলা করব, কারণ বরাবরই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপাতত এর বেশি কিছুই বলতে চাই না।’

মামলার বিষয়টি নিয়ে গতকাল আসিফ আকবর ফেসবুকে লেখেন, ‘বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি, ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের জাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভুক্তভোগী, তবে জয় নিশ্চিত ইনশা আল্লাহ।’

আসিফ আরও লেখেন, ‘যতই লুকিয়ে বেড়াই, ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনো রকম অপরাধ প্রমাণ করার কিছু আছে, তা আপাতদৃষ্টিতে দেখি না। কোর্টকাচারি লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারও বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নেই। সে ক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানি সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে, এগুলো আসিফের সঙ্গে যায় না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়।’

মামলার বিষয়ে ন্যানসির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। অনেকবার কল করার পর শুক্রবার বেলা ১টায় তাঁর স্বামী ফোনটি রিসিভ করেন। তিনি বলেন, ‘ন্যানসি তো এখন ঘুমাচ্ছে।’সূত্র প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসিফের বিরুদ্ধে মামলা করেছেন ন্যানসি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১