সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দুর্নীতির সংবাদ খুঁজতে গিয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ২ সাংবাদিক আহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের রিপোর্টার মাজেদুর রহমান এবং চিত্র সাংবাদিক রবিউল ইসলাম হামলার শিকার হয়েছেন। শ্রমিক লীগ নেতা জনি ও স্থানীয় মেম্বার লুৎফরের নেতৃত্বে তাদের দুজনকেই বেধড়ক পিটিয়ে অজ্ঞান করা হয়। ভাঙচুর করা হয় ক্যামেরা। পরে ক্যামেরা, মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামও ছিনিয়ে নেওয়া হয়। আহত সাংবাদিকরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। বুধবার পৌনে ১২টার দিকে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে রিপোর্ট করতে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় যান সময় সংবাদের রিপোর্টার মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম। এসময় স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জনি ও তার সহযোগীরা লাঠিসোটা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে জ্ঞান হারান মাজেদুর রহমান এবং রবিউল ইসলাম। এতেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। ক্যামেরা ভাঙচুর করে। তাতেও আক্রোশ না মেটায় লুট করে নেয় ক্যামেরা, মোবাইল ফোন, অন্যান্য সরঞ্জাম ও নগদ টাকা।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রায় ২ ঘণ্টা পর মাজেদুর রহমানের এবং ৩ ঘণ্টা পর রবিউল ইসলামের জ্ঞান ফিরে আসে।

রিপোর্টার মাজেদুর রহমান বলেন, মুজিববর্ষে গরিবদের যে ঘর দেয়া হচ্ছে তাতে নিম্নমানের কাজ হচ্ছে। ওই কাজের ছবি তুলতে গেলে এক দল সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে।

ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, তাদের ক্যামেরা এবং মোবাইল যদি খোয়া গিয়ে থাকে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। এখানে আইনের বাইরে তো কেউ না।

বগুড়া সদর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা আজিজুর রহমান বলেন, এসে দেখি এখানে দুজন সাংবাদিক আহত অবস্থায় পড়ে আছেন।

এদিকে সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতির সংবাদ খুঁজতে গিয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ২ সাংবাদিক আহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০